Monsoon Prediction For 2024: ভারতের জন্য স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিল স্কাইমেট, এল নিনোকে মাত দিতে আসছে লা নিনাই (দেখুন টুইট)
সম্প্রতি ভারতের মৌসম ভবনের (IMD) ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলেন, 'এই বছর বর্ষায় এল নিনোর দাপট অনেকটাই কমে যাবে। তবে জুন মাস পর্যন্ত গ্রীষ্মের প্রভাব থাকবে। মধ্য প্রশান্ত মহাসাগরে জলভাগের তাপমাত্রা বাড়বে। তবে এর পরবর্তীতে দক্ষিণ পশ্চিম বর্ষা স্বাভাবিক ছন্দে থাকবে।
সম্প্রতি স্কাইমেট ওয়েদার ভারতের বৃষ্টির আগমন ও আবহাওয়া নিয়ে একটি পূর্বাভাস করেছে।সেখানে তাঁরা জানিয়েছে ২০২৪ সালে স্বাভাবিক নিয়মেই বর্ষা আসবে। স্বাভাবিক বৃষ্টিপাতের দীর্ঘ সময়ের গড় ৯৬-১০৪% বিস্তার লাভ করবে।
সম্প্রতি ভারতের মৌসম ভবনের (IMD) ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলেন, 'এই বছর বর্ষায় এল নিনোর দাপট অনেকটাই কমে যাবে। তবে জুন মাস পর্যন্ত গ্রীষ্মের প্রভাব থাকবে। মধ্য প্রশান্ত মহাসাগরে জলভাগের তাপমাত্রা বাড়বে। তবে এর পরবর্তীতে দক্ষিণ পশ্চিম বর্ষা স্বাভাবিক ছন্দে থাকবে।
জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে লা নিনা পরিস্থিতি তৈরি হবে। যার জেরে মধ্য প্রশান্ত মহাসাগরের জলভাগের তাপমাত্রা অনেকটাই কমতে সাহায্য করবে। ৬০ শতাংশ ক্ষেত্রে এল নিনো ভারতীয় বর্ষার ক্ষেত্রে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত হয়।' ফলে এই এল নিনোকে একমাত্র মাত দিতে পারে লা নিনাই।তিনি আরও বলেন, 'দক্ষিণ পশ্চিম বর্ষা ছন্দে থাকলে ভারতে ৭০ শতাংশ স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। যা কৃষিক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
.@SkymetWeather forecasts normal Monsoon for India in 2024, says spread of normal rainfall being 96-104% of long-period average. #ELNino is swiftly flipping over to #LaNina #Monsoon2024 #IndiaMonsoon #Rainfall pic.twitter.com/Q8F5Mdhocz
— CNBC-TV18 (@CNBCTV18Live) April 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 09, 2024 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

