Shivraj Singh Chouhan: কাদার গর্তে পড়ে আটকে গেল কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের গাড়ি, ল্যাজে-গোবরে অবস্থা
সোমবার জনসভার জন্যে ঝাড়খণ্ড গিয়েছিলেন বিজেপি শীর্ষ নেতা শিবরাজ। প্রচারে গিয়ে ফ্যাসাদে পড়লেন মন্ত্রী।
কাদার গর্তের মধ্যে পড়ে আটকে গেল কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) গাড়ি। বছর শেষেই ঝাড়খণ্ডে (Jharkhand) বিধানসভা নির্বাচন। তার আগে কোমর বেঁধে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। সোমবার জনসভার জন্যে ঝাড়খণ্ড গিয়েছিলেন বিজেপি শীর্ষ নেতা শিবরাজ। প্রচারে গিয়ে ফ্যাসাদে পড়লেন মন্ত্রী। ঝাড়খণ্ডের বাহারাগোড়ায় প্রবল বৃষ্টির ফলে রাস্তাজুড়ে জল এবং কাদা জমে। শিবরাজ সিংয়ের গাড়ির চাকা ঢুকল কাদার গর্তে। গাড়ি গেল আটকে। দেহরক্ষীরা ছুটে এসে মন্ত্রীকে গাড়ির মধ্যে থেকে বের করেন।
গর্তে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি...
#WATCH | Jharkhand | Union Minister Shivraj Singh Chouhan's car today got stuck in a muddy pothole amid rains today in Baharagora where he was for a public rally pic.twitter.com/ZYrZanee9K
— ANI (@ANI) September 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

