India-Russia: রাশিয়ার সেনায় যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের মুক্ত করার কথা চলছে, জানাল বিদেশ মন্ত্রক
রাশিয়ার (Russia) সেনা বাহিনীতে যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের যাতে শিগগিরই দেশে ফেরানো যায়, সে বিষয়ে মস্কোর (Moscow) সঙ্গে কথা বলা হচ্ছে। রাশিয়ার সেনা বাহিনীতে ২০-১৫ জন ভারতীয় কর্মরত বলে জানতে পারে দিল্লি (Delhi)। যাঁদের মধ্যে ১০ জনকে ছেড়েছে পুতিন বাহিনী। ২ জনের মৃত্যুর খবর মেলে সম্প্রতি। যা অত্যন্ত দুঃখজনক। যে ২ জনের মৃত্যু হয়েছে, তাঁদের রাশিয়াতেই শেষকৃত্য সম্পন্ন করা হবে না দেহ দেশে ফেরানো হবে, সে বিষয়ে ক্রেমলিনের সঙ্গে সমানে আলোচনা চলছে। পাশাপাশি বাকিদের যাতে রুশ সেনা বাহিনী থেক মুক্ত করা যায়, সেই চেষ্টাও চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবারের সাংবাদিক সম্মেলনে জানান।
শুনুন কী বললেন রণধীর জয়সওয়াল...
#WATCH | Delhi: On the death of two Indians serving in the Russian Army, MEA Spokesperson Randhir Jaiswal says, "... We are engaged with the Russian authorities both here in New Delhi and in Moscow so that people who are serving in the Russian army can be released and repatriated… pic.twitter.com/Hm4IOUkvsZ
— ANI (@ANI) June 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

