Hardeep Singh Nijjar Row: খালিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুতে কানাডার হাউস অফ কমনসে 'নীরবতা পালন', হিংসা সমর্থন নয়, স্পষ্ট জানাল দিল্লি

Hardeep Singh Nijjar Row: খালিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুতে কানাডার হাউস অফ কমনসে 'নীরবতা পালন', হিংসা সমর্থন নয়, স্পষ্ট জানাল দিল্লি
MEA Spokesperson Randhir Jaiswal (Photo Credit: ANI/Twitter)

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar ) মৃত্যুর এক বছর অতিক্রান্ত হতেই কানাডার হাউস অফ কমনসে নীরবতা পালন করা হয়। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে মুখ খুলল দিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, কানাডার হাউস অফ কমনসে যা হয়েছে, তার বিরোধিতা করা হয় ভারতের তরফে। ভারত কোনও ধরনের হিংসাকে সমর্থন করে না। কোনও ধরনের চরম পন্থাকে রাজনৈতিকভাবে সমর্থনের ঘটনা ভারত বিরোধিতা করে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে। প্রসঙ্গত গত বছর ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সুরেতে খুন  হয় হরদীপ সিং নিজ্জর। নিজ্জর খুনের পর থেকে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে তীব্রভাবে।

আরও পড়ুন: Hardeep Singh Nijjar Killing: খালিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুবার্ষিকীতে 'নীরবতী' পালন করল কানাডার হাউস অফ কমনস

শুনুন কী বললেন রণধীর জয়সওয়াল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).