Mauritius PM Visit: আট দিনের ভারত সফরে মুম্বই পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম

Mauritius PM Visit: আট দিনের ভারত সফরে মুম্বই পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম
MAURITIUS PM VISIT (Photo Credit: X@airnewsalerts)

আট দিনের ভারত সফরে মুম্বাই পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম (PM Dr. Navinchandra Ramgoolam)।এটি তার প্রথম বিদেশ দ্বিপাক্ষিক ভারত সফর। ২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার ভারত সফরে এসেছিলেন ডঃ রামগুলাম। বিদেশ মন্ত্রক সূত্রের খবর সফরকালে ডঃ রামগুলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং ভারত- মরিশাস কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও একটি আলোচনায় বসবেন তিনি।

সফরকালে মুম্বাইতে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি বারাণসী, অযোধ্যা এবং তিরুপতিও যাবেন।

ভারত পৌঁছলেন মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 09, 2025 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).