PM Modi in Mauritius: মরিশাস সফরে নরেন্দ্র মোদী, ঐতিহ্যের প্রতীক 'গীত গাওয়াই' শুনিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা দ্বীপরাষ্ট্রে
২০১৬ সাল ডিসেম্বরে ইউনেস্কো 'গীত গাওয়াই'কে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
মরিশাস সফরে নরেন্দ্র মোদী (PM Modi in Mauritius)। এই নিয়ে পঞ্চমবার পূর্ব আফ্রিকার ওই দ্বীপরাষ্ট্রে গেলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দুদিনের সফর সূচি নিয়ে মরিশাস পৌঁছলেন তিনি। মোদীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পৌঁছে গিয়েছিলেন মরিশাস প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এবং গোটা মন্ত্রিসভা। শুধু তাই নয়, মোদীর আগমনে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রধান বিচারপতিরাও। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর ভারতের প্রধানমন্ত্রীর জন্যে আয়োজন করা হয়েছিল বিশেষ চমক। মরিশাসের ঐতিহ্যবাহী ভোজপুরি সঙ্গীত শিল্প, 'গীত গাওয়াই' (Geet Gawai) পরিবেশন করা হয় তাঁর সামনে। ভারতের ভোজপুরি-ভাষী মহিলারা দ্বীপরাষ্ট্রে এই সাংস্কৃতিক ঐতিহ্যের লালন করছেন। ২০১৬ সাল ডিসেম্বরে ইউনেস্কো 'গীত গাওয়াই'কে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
'গীত গাওয়াই' শুনিয়ে মোদীকে মরিশাসে উষ্ণ অভ্যর্থনাঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2025 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

