Bijapur: বীজাপুরের রাস্তায় মাওবাদীদের ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল এসটিএফের গাড়ি
মাওবাদী নিকেশ অভিযান চলছে গোটা ছত্তিশগড়ে। রবিবার বিকেলের দিকে এরকমই একটি অভিযান সেরে ক্যাম্পে ফিরছিল এসটিএফের একটি গাড়ি।
মাওবাদী নিকেশ অভিযান চলছে গোটা ছত্তিশগড়ে। রবিবার বিকেলের দিকে এরকমই একটি অভিযান সেরে ক্যাম্পে ফিরছিল এসটিএফের একটি গাড়ি। তখনই বীজাপুরের (Bijapur) গোরলা নালার কাছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা রাস্তা। পিচ রাস্তায় বিছোনো ছিল ল্যান্ডমাইন। আর সেটাই ফেটে যায় এদিন। আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় এসটিএফের গাড়ি। আহত হয়েছেন গাড়ির চালক সহ এক। তাঁদের উদ্ধার করে বীজাপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে। বিস্ফোরণে পর ওই এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
দেখুন ভিডিয়ো
Bijapur, Chhattisgarh: Maoists triggered an IED blast near Gorla Nala targeting an STF vehicle returning from an anti-Naxal operation. No major damage occurred, but two personnel, including the driver, sustained minor injuries. They received primary treatment in Madded and are… pic.twitter.com/zY8AoeBrnv
— IANS (@ians_india) March 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 23, 2025 08:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

