Manipur Violence: মণিপুরে অশান্তির জের, মায়ানমার সীমান্তে বাড়ানো হল নজরদারী
অশান্তির আঁচ থামলেও মায়ানমার সীমান্ত জুড়ে বেড়েছে সেনার নজরদারী
জাতি সংঘর্ষের জেরে বিপর্যস্ত মণিপুর। সংরক্ষনকে কেন্দ্র করে বেশ কিছু জায়গাতে ঘটেছে হিংস্র ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে না পেরে তাই সেনার সাহায্য নেয় মণিপুরের রাজ্য সরকার। রাজ্যপালের তরফে পরিস্থিতি শান্ত করতে দেখা মাত্রই গুলি করার নির্দেশও দেওয়া হয়।তবে সেনা আসার পর পরিস্থিতি অনেকটাই শান্ত। আয়ত্বে এসেছে হিংসা কবলিত এলাকাগুলি।
পরবর্তী নীতি ঠিক করতে একযোগে কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিএম, শিবসেনা, এনপিএফ, এনপিপি সহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠকে বসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এর মধ্যেই মণিপুর মায়ানমার সীমান্তে জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং নজরদারী। বাইরে থেকে কোন শক্তি যাতে মণিপুরে অশান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
#WATCH | Amid the #ManipurViolence, aerial surveillance and enhanced vigil are also in place along the India-Myanmar border in Manipur. This is being done as a measure to thwart any attempts by insurgent groups staying in camps across the border.
(Video: Defence PRO) pic.twitter.com/jmGgA3Zuu3
— ANI (@ANI) May 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2023 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

