Express Train Splits Into 2: রেললাইনের উপর হঠাৎ ২ ভাগ হয়ে গেল এক্সপ্রেস ট্রেন, দেখুন ভয়াবহ ছবি

Express Train Splits Into 2: রেললাইনের উপর হঠাৎ ২ ভাগ হয়ে গেল এক্সপ্রেস ট্রেন, দেখুন ভয়াবহ ছবি
Lokmanya Tilak Express (Photo Credit: X/Screengrab)

ভয়াবহ দুর্ঘটনার (Train Accident) হাত থেকে কোনওক্রমে রক্ষা পেল লোকমান্য তিলক ভাগলপুর এক্সপ্রেস। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চিত্রকূটে লোকমান্য তিলক-ভাগলপুর এক্সপ্রেসের দুটি কামরা পৃথক হয়ে যায় রেললাইন থেকে। ওই ঘটনার জেরে ট্রেনটি কোনওক্রমে রক্ষা পায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে। লোকমান্য তিলক-ভাগলপুর এক্সপ্রেসে ওই সময় ২০০ থেকে ৩০০ জনের মত যাত্রী ছিলেন। প্রত্যেকে ওই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান কোনওভাবে।

ঝাঁসি ডিভিশনে ট্রেন ঢোকার পর টেকনিকাল সমস্যা হয়েছিল। যার জেরেই লোকমান্য তিলক ভাগলপুর এক্সপ্রেসের দুটি কামরা পৃথক হয়ে যায় বলে প্রাথমিকভাবে মনে করছেন রেলের আধিকারিকরা।

ওই ঘটনার পর সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হলেও, সন্ধে ৭টার পর রেলের কামরা দুটিকে জুড় দেওয়া হয়। যার জেরে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

আরও পড়ুন: Indian Railway's No Food Option? দূরপাল্লার ট্রেনে থাকছে না 'নো ফুড অপশন'? আইআরসিটিসির নয়া নিয়মে আরও বেশি টাকা খসবে এবার যাত্রীদের?

হঠাৎ করে দু ভাগ হয়ে যয়া লোকমান্য তিলক ভাগলপুর এক্সপ্রেস...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).