Maharashtra Shocking Video: রেললাইনে নেমে হঠাৎ ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা-ছেলে, ভয়াবহ মৃত্যুর ভিডিয়ো বন্দি ক্যামেরায়

Maharashtra Shocking Video: রেললাইনে নেমে হঠাৎ ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা-ছেলে, ভয়াবহ মৃত্যুর ভিডিয়ো বন্দি ক্যামেরায়
Maharashtra Video.jpg (Photo Credit: Twitter)

মহারাষ্ট্রের (Maharashtra) ভায়ান্দরে ভয়াবহ ঘটনা। ভায়ান্দর ( ) থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে প্ল্যাটফর্মের উপর বাবা এবং ছেলেকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। ভায়ন্দরে প্ল্যাটফর্মের উপর হাঁটতে হাঁটতে হঠাৎ করেই বাবা, ছেলে একঙ্গে রেললাইনের উপর নেমে যান। রেললাইনে নেমে কিছুক্ষণ হাঁটতেই, সামনে থেকে একটি ট্রেন আসে। ওই ট্রেনের সামনেই শুয়ে পড়েন বাবা, ছেলে (Father, Son)। যে ঘটনা ক্যামেরাবন্দি হতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম হরিশ মেহতা (৬০) এবং জয় মেহতা (৩০)। কী কারণে বাবা, ছেলে একসঙ্গে আত্মহত্যা করেন, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে জোর কদমে। যদিও  ওই ঘটনার পর ভাসাই রেলওয়ে পুলিশের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2024 06:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).