Loksabha Election 2024: 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই ছাড়ব', জগন্নাথভূমে দাঁড়িয়ে 'কথা দিলেন' অমিত শাহ
পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীর ভারতের। কাশ্মীরের যে অংশ পাকিস্তান নিজেদের বলে দাবি করে, তা ভারতের ছিল, আছে এবং থাকবে। পাক অধিকৃত কাশ্মীরকে (POK) ভারত নিয়েই ছাড়বে। ফের জোর গলায় এমন দাবি করলেন অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার ওড়িশার জাজপুরে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, জগন্নাথের ভূমিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারত নিয়েই ছাড়বে। প্রসঙ্গত শেষ দফা নির্বাচনের প্রচার জোর কদমে শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের শেষ দফার আগে মঙ্গলবার নরেন্দ্র মোদী যখন ঝাড়খণ্ডে জনসভা করে পশ্চিমবঙ্গে যাচ্ছেন, সেই সময় বাংলার প্রতিবেশী রাজ্যে ওড়িশায় প্রচার করছেন অমিত শাহ। আর সেখানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারত নিয়েই ছাড়বে বলে দৃপ্ত কণ্ঠে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'বাংলায় নির্বাচনে টিকে থাকতে লড়ছে তৃণমূল', দাবি মোদীর
শুনুন কী বললেন অমিত শাহ...
#WATCH | Union Home Minister Amit Shah addresses a public rally in Jajpur, Odisha.
He says, "...Congress party says 'Pakistan has atom bomb. Don't speak about Pak Occupied Kashmir (PoK).' Naveen babu, Rahul baba, listen to me as I say this from the land of Mahaprabhu - Pak… pic.twitter.com/UZS2suefBu
— ANI (@ANI) May 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2024 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

