Loksabha Election 2024: ভোট না দিলে অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কাটবে ব্যাঙ্ক? জানুন সত্যি
লোকসভা নির্বাচনের (Loksabha Election) দামামা বেজে গিয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। এপ্রিল মাস থেকে শুরু হবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। ভোট উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে। ভোট নিয়ে যখন রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে, সেই সময় একটি ভুয়ো রিপোর্টের জেরে গুঞ্জন শুরু হয়। যে রিপোর্টে দাবি করা হয়, এবারের নির্বাচনে ভোট না দিলে, সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কাটা হবে। নির্বাচন কমিশন এই দাবি করেছে বলে যখন ভুয়ো রিপোর্টের চর্চা হু হু করে শুরু হয়, সেই সময় প্রকাশ্যে এল সত্যতা। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়, ভোট না দিলে অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কাটা যাবে বলে যে রিপোর্টে ছড়িয়েছে, ,তা সম্পূর্ণ মিথ্যে। ওই খবরের কোনও সত্যতা নেই বলে স্পষ্ট জানানো হয় নির্বাচন কমিশনের তরফে।
দেখুন ট্যুইট...
𝗙𝗮𝗹𝘀𝗲 𝗰𝗹𝗮𝗶𝗺 : नहीं दिया वोट तो बैंक अकाउंट से कटेंगे 350 रुपएः आयोग
𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝘆 : यह दावा फर्जी है, चुनाव आयोग द्वारा ऐसा कोई निर्णय नहीं लिया गया है।#FakeNews #ECI #VerifyBeforeYouAmplify pic.twitter.com/yqnzWwrw6E
— Election Commission of India (@ECISVEEP) April 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 09:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

