Loksabha Election 2024: প্রথম দফা শেষ, ত্রিপুরায় ভোট পড়ল ৭৯.৯০%, বাংলার স্থান দ্বিতীয়

Loksabha Election 2024: প্রথম দফা শেষ, ত্রিপুরায় ভোট পড়ল ৭৯.৯০%, বাংলার স্থান দ্বিতীয়
Voter Turnout (Photo Credit: ANI/Twitter)

প্রথম দফার ভোট সম্পন্ন। ২৪-এর লোকসভা নির্বাচনে (Loksabha Election) প্রথম দফায় ২১টি রাজ্যে ভোট হয়। বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলেও সম্পন্ন হয় ভোট। সন্ধে ৭টা পর্যন্ত কোথায় কত ভোট পড়েছে, তার পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। ECI-এর পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সন্ধে ৭টা পর্যন্ত ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। ত্রিপুরায় (Tripura) সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৯০ শতাংশ। ত্রিপুরার পরের স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal)। বাংলায় ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। অসমে আজ ভোট পড়েছে ৭১.৩৮ শতাংশ করে।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'সন্ত্রাসবাদ রফতানিকারক দেশ আটার জন্য লড়ছে', পাকিস্তানকে কড়া আক্রমণ মোদীর

কোথায় কত ভোট পড়েছে, দেখুন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 09:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).