Lok Sabha Election 2024 Results: মোদীর নেতৃত্বে তৃতীয় NDA সরকার গঠন, শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে ৮ জুন

Lok Sabha Election 2024 Results: মোদীর নেতৃত্বে তৃতীয় NDA সরকার গঠন, শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে ৮ জুন
Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

বুধবার সকালে দিল্লিতে পৌঁছেছেন নীতিশ কুমার (Nitish Kumar)। বিকেলে হাজির হতে পারেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। ফলে তৃতীয়বার এনডিএ (NDA) সরকার হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে তৃতীয়বার এনডিএ সরকার গঠন এবং শপথ গ্রহণের অনুষ্ঠান আগামী ৮ জুন হতে পারে বলে খবর মিলছে সূত্রের তরফে। যদিও বিজেপি কিংবা এনডিএ জোটের কোনও সদস্যের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক হবে বলে জানা যাচ্ছে। যে বৈঠক উপলক্ষ্যে ইতিমধ্যেই আরজেডি নেতা তেজস্বী যাদব দিল্লিতে হাজির হয়েছেন। শুধু তাই নয়, আগামীতে কী হয়, তা দেখার জন্য প্রত্যেকে অপেক্ষা করুন বলেও মন্তব্য করতে শোনা যায় লালু-পুত্র তেজস্বী যাদবকে।

আরও পড়ুন: Lok Sabha Election 2024 Results: 'সরকার তো আব বনেগি হি', দিল্লিতে হাজির হয়ে জোর গলায় বললেন নীতিশ কুমার

দেখুন ট্যুইট...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2024 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).