Leopard Sighted in Bengaluru: বেঙ্গালুরুর আবাসিক এলাকায় আবারও দেখা মিলল চিতাবাঘের, আতঙ্কে সাধারণ মানুষ (দেখুন ভিডিও)

খবর পেয়ে বনবিভাগের লোকজন ঐ চিতাবাঘটিকে ধরতে অনেক ফাঁদ ফেললেও বর্তমানে চিতাবাঘটিকে এখনো ধরতে পারেনি। যার ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন

Leopard Sighted in Bengaluru: বেঙ্গালুরুর আবাসিক এলাকায় আবারও দেখা মিলল চিতাবাঘের, আতঙ্কে সাধারণ মানুষ (দেখুন ভিডিও)
প্রতীকী ছবি Photo Credits: IANS

আবারো বেঙ্গালুরুর আবাসিক এলাকায়  দেখা মিলল  চিতাবাঘের। ঘটনা জানাজানি হতেই  আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। ২৭ তারিখ ভোরে বেঙ্গালুরুর সরজাপুর রোডের গাট্টাহাল্লির একটি বাড়িতে লাগানো সিসিটিভিতে চিতাবাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি বন বিভাগকে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঐ  চিতাবাঘটিকে ধরতে অনেক ফাঁদ ফেললেও বর্তমানে চিতাবাঘটিকে এখনো ধরতে পারেনি। যার ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বনবিভাগ সূত্রে আশঙ্কা করা হচ্ছে এটি চিককানায়কানাহল্লি বা মুথানাল্লুরের দিকে চলে যেতে পারে। তবে বন বিভাগ সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).