Kunal Kamra: মুম্বই পুলিশের তলবে গেলেন না কুণাল কামরা, সাত দিন সময় চাইলেন কমেডিয়ান
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-কে নিয়ে করা বিতর্কিত জোকসের জেরে কমেডিয়ান কুণাল কামরাকে তলব করে মুম্বইয়ের খারা থানার পুলিশ। আজ, বুধবার কুণালকে সকাল ১১টার মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন তদন্তকারী অফিসার।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-কে নিয়ে করা বিতর্কিত জোকসের জেরে কমেডিয়ান কুণাল কামরাকে তলব করে মুম্বইয়ের খারা থানার পুলিশ। আজ, বুধবার কুণালকে সকাল ১১টার মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন তদন্তকারী অফিসার। স্ট্যান্ড আপ কমেডিতে একনাথ শিন্ডেকে বিতর্কিত কথা বলার অভিযোগে কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা । কিন্তু মুম্বইয়ে না থাকা কুণাল এদিন মুম্বই পুলিশের তলব এড়িয়ে গেলে।
কুণালের ব্যক্তিগত আইনজীবী এদিন মুম্বই পুলিশের কাছে তার মক্কেলের হাজির হওয়ার জন্য ৭ দিন সময় চেয়ে নেন। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুণাল কামরা তলবের পরেও না আসায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
তলবে গেলেন না কুণাল
#UPDATE | Comedian Kunal Kamra's lawyer contacted Mumbai Police and asked for 7 days' time. Today Kunal was called by the police to record his statement, but he did not come. Further action will be taken after taking legal opinion: Mumbai Police https://t.co/ib6lnsRff0
— ANI (@ANI) March 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 10:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

