Kozhikode Train Fire Incident: কোঝিকোড় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করল পুলিশ
পুলিশ সূত্রের খবর, আলাপুরা-কান্নুর এক্সপ্রেসের ডি১ কোচে বিবাদে জড়িয়ে পড়েন দুই যাত্রী। তারপর আচমকাই কয়েকজন যাত্রীকে লক্ষ্য করে দাহ্য তরল স্প্রে করে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত।
কোঝিকোড় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করল পুলিশ।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং মহারাষ্ট্র এ টি এস- এর একটি যৌথ দল মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে কোঝিকোড় ট্রেনে আগুনের ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কেরালা পুলিশের একটি দলও রত্নাগিরিতে পৌঁছেছে এবং অভিযুক্তকে শীঘ্রই তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র এ টি এস।
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ভয়াবহ এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, আলাপুরা-কান্নুর এক্সপ্রেসের ডি১ কোচে বিবাদে জড়িয়ে পড়েন দুই যাত্রী। তারপর আচমকাই কয়েকজন যাত্রীকে লক্ষ্য করে দাহ্য তরল স্প্রে করে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। দেখতে-দেখতেই আগুন ছড়িয়ে পড়ে কামরার একটা বড় অংশে। যার জেরে অন্তত ন'জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে খবর। পরে রেললাইনের ধারে তিনটি আধপোড়া দেহ মেলে।
The suspect in the Kozhikode train fire incident has been nabbed by police from Maharashtra.
The suspect had poured petrol on a passenger & set fire inside the D1 compartment of the Alappuzha-Kannur Main Executive Express train near Elathoor in Kozhikode district. Three people…
— ANI (@ANI) April 5, 2023
A joint team of Central Intelligence & Maharashtra ATS has nabbed the absconding accused in the Kozhikode train fire incident from Ratnagiri in Maharashtra. A team of Kerala police has also reached Ratnagiri and the accused will be handed over to them soon: Maharashtra ATS https://t.co/W8MAsU60du
— ANI (@ANI) April 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2023 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

