Sonali Phogat: সোনালি ফোগাতের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে অনড় হরিয়ানা

টিকটক তারকা তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাতের গোয়ার হোটেলে রহস্যজনক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হরিয়ানার নানা জায়গায় মিছিল হল, বসল খাপ মহাপঞ্চায়েত।

Sonali Phogat: সোনালি ফোগাতের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে অনড় হরিয়ানা
Sonali Phogat (Photo Credit: File Photo)

টিকটক তারকা তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাতের গোয়ার হোটেলে রহস্যজনক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হরিয়ানার নানা জায়গায় মিছিল হল, বসল খাপ মহাপঞ্চায়েত। হিসারে হওয়া খাপ মহাপঞ্চায়েতে ঠিক হল আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সরকার সোনালি খুনে সিবিআই তদন্ত না করলে বড় আন্দোলনে নামা হবে।

গত ২৩ অগাস্ট গোয়ায় মারা যান সোনালি। সোনালির পানীয়তে মাদক মিশিয়েছিল সহকর্মীরা, জেরায় সে কথা শিকারও করে নিয়েছে দুই অভিযুক্ত। সোনালির ময়নাতদন্তে দেখা যায় তাঁকে খুন করা হয়েছে। সোনালি মৃত্যুরহস্য উদঘাটনে তাই সিবিআই তদন্ত চাইল তার পরিবার থেকে অনুরাগীরা।

গোয়ার বিজেপি সরকারের তদন্তে তারা খুশি নন, সিবিআই তদন্ত না হলে সোনালি হত্যারহস্য সামনে আসবে না বলে তাদের দাবি। ২০১৯ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে নির্বাচনে লড়ে হেরেছিলেন সোনালি। আরও পড়ুন-গার্হস্থ্য হিংসা ও ছোট বাচ্চাদের উপর তার প্রভাব নিয়ে আসছে অভিমন্যুর ছবি অহল্যা, রইল প্রথম ঝলক

দেখুন টুইট

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 11, 2022 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).