Kerala Landslide Video: চুরামালায় চলছে প্রাণের খোঁজ, ওয়েনাড়ের ভূমিধ্বস আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা, দেখুন
কেরলে (Kerala) ভূমিধ্বসের (Landslide) জেরে একের পর এক মৃত্যুর খবর সামনে আসতে শুরু করেছে। ভূমিধ্বসের জেরে ওয়েনাড়ে এখনও পর্যন্ত ৭০ থেকে ৮৪ জনের মৃত্যুর খবর মিলছে। ফলে ওই এলাকায় জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। বিপর্যয় মোকাবিলাকারী বাহিনীর সঙ্গে সেনা বাহিনীর জওয়ানরাও জোর কদমে তল্লাশি অভিযান শুরু করেছেন চুরামালায়। একটানা বর্ষণে চুরামালায় ভূমিধ্বস নামতে শুরু করে। যার জেরে চুরামালায় ধ্বসে যেতে শুরু করে একের পর এক বাড়িঘর। ধ্বংসস্তূপের নীচে কোথায় কতজন চাপা পড়ে রয়েছেন, সে বিষয়েও শুরু হয়েছে খোঁজ।
আরও পড়ুন: Kerala Landslide: প্রবল বেগে ফুঁসছে নদী, একটানা বর্ষণে সেতু ভাঙল, ওয়েনাড়ে ভূমিধ্বসে মৃত ৮৪
দেখুন ভিডিয়ো..
#WATCH | Kerala: Indian Army, NDRF carries out a rescue operation in Chooralmala area of Wayanad where a landslide occurred earlier today claiming the lives of over 70 people. pic.twitter.com/CLwaaXWAbJ
— ANI (@ANI) July 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 30, 2024 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

