Elephant Attack Video: জনবহুল অনুষ্ঠানে হাতির হামলা, পায়ে শিকল বাধা অবস্থায় মানুষ পাড়িয়ে শেষ করল গজরাজ, দেখুন ভিডিয়ো
ফের হাতির (Elephant) হামলা। এবার কেরলে (Kerala) এক অনুষ্ঠানের মাঝে হামলা চালায় হাতি। যার জেরে এক ব্যক্তির মৃত্যু হয় বলে খবর। কেরলের পালাক্কাডে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন একটি হাতি ক্ষেপে যায়। পায়ে শিকল বাধা অবস্থায়, নিজের পিঠে বেশ কয়েকজনকে বসিয়ে নিয়ে ওই হাতিটি এদিক ওদিক করতে শুরু করে। হাতির পিঠে বসে মানুষ যখন নাজেহাল হয়ে যায়, সেই সময় গজরাজের পায়ের আঘাতে সরিয়ে দেওয়া হয় এক ব্যক্তি। পা দিয়ে কার্যত লাথি মারতে শুরু করে হাতিটি। গজরাজের পায়ের আঘাতে ওই ব্যক্তির প্রাণ বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। হাতির হামলার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। শুধু তাই নয়, হাতির হামলার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বহু মানুষ তা দেখে বিরক্তি প্রকাশ করেন। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে আরও দেখা যায়, হাতির হামলার ভয়ে পালাক্কাডের ওই অনুষ্ঠান ছেড়ে মানুষ পালাতে শুরু করেন।
দেখুন কীভাবে হামলা চালাল হাতি...
Palakkad, Kerela: Kunjumon (50) was mauled to death by an elephant, Vallamkulam Narayanankutty, during a religious performance last night at 11:50 PM. The elephant lost control and attacked the crowd pic.twitter.com/5I2dHSKIlD
— IANS (@ians_india) February 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

