K L Rahul In CWC 2023, India vs Australia: বিরাটের সঙ্গে জুটি বেঁধে বিশ্বকাপে ভারতের প্রথম জয় আনলেন রাহুল, হাতে উঠল ম্যাচ সেরার পুরস্কার (দেখুন টুইট)

বিশ্বকাপের প্রথম ম্যাচে ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে।তড়িঘড়ি পাঁচ নম্বরের ব্যাটার নামছেন, তৃতীয় ওভারেই। ক্রিকেট দেবতার হয়ত অন্য ইচ্ছা ছিল। তাই বিরাটের সঙ্গে জুটি বেঁধে ভারতকে প্রথম ম্যাচেই জয় এনে দিয়ে হাতে উঠল ম্যাচ সেরার পুরস্কার।

K L Rahul In CWC 2023, India vs Australia: বিরাটের সঙ্গে জুটি বেঁধে বিশ্বকাপে  ভারতের প্রথম জয় আনলেন রাহুল, হাতে উঠল ম্যাচ সেরার পুরস্কার (দেখুন টুইট)
K L Rahul Man of The Match Photo Credit: Twitter@BCCI

প্রায় ৫০ ওভার উইকেটের পিছনে দাঁড়িয়ে হয়ত বিশ্রামের কথা ভেবেছিলেন কে এল রাহুল। জানতেন মাত্র ২০০ রানের লক্ষ্যমাত্রা।  কিন্তু ভারতীয় ইনিংস শুরু হতেই বিপর্যয়।বিশ্বকাপের প্রথম ম্যাচে ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে।তড়িঘড়ি পাঁচ নম্বরের ব্যাটার নামছেন, তৃতীয় ওভারেই। ক্রিকেট দেবতার হয়ত অন্য ইচ্ছা ছিল। তাই বিরাটের সঙ্গে জুটি বেঁধে ভারতকে প্রথম ম্যাচেই জয় এনে দিয়ে হাতে উঠল ম্যাচ সেরার পুরস্কার।

অপরাজিত ৯৭ রানের ইনিংসে ম্যাচের সেরার পুরস্কার রাহুলের। এরপরই অবশ্য বলেন, ‘সবে স্নান সেরে বেরিয়েছি। ভেবেছিলাম, যাক এ বার অন্তত আধ ঘণ্টা বিশ্রাম পাব। কিন্তু নামতে হল। বিরাটই আমাকে পরামর্শ দেয়, কিছুক্ষণের জন্য টেস্ট ক্রিকেট খেলতে হবে। টিমের জন্য এরকম একটা ইনিংস খেলতে পেরে ভালো লাগছে। পিচ থেকে শুরুতে পেসাররা কিছুটা সুবিধা পাচ্ছিল। পরের দিকে শিশিরের জন্য পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। তবে পুরোপুরি ব্যাটিং সহায়ক পরিস্থিতি ছিল না। পিচে অসমান বাউন্স ছিল।’

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 09, 2023 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).