Jammu & Kashmir Second Phase Assembly Election: দ্বিতীয় দফার ভোটের প্রচারে শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (দেখুন ভিডিও)

প্রথম দফা শেষ হতেই নির্বাচনী প্রচার শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। আজ সকালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Jammu & Kashmir Second Phase Assembly Election:  দ্বিতীয় দফার ভোটের প্রচারে শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (দেখুন ভিডিও)
PM Narendra Modi (Photo Credit: File Photo)

এক দশক পরে আবার বিধানসভা ভোটের দামামা বেজেছে জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টিতে আসনে হয়েছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রের খবর ৩৫ বছরের রেকর্ড ভেঙে প্রথম দফায় ৬১ শতাংশ জনগণ ভোট দিয়েছেন।

এরপর আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং ১ সেপ্টেম্বর তৃতীয় দফা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ অক্টোবর। প্রথম দফা শেষ হতেই নির্বাচনী প্রচার শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। আজ সকালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).