Jammu & Kashmir: সোপোরের পানিপুরায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ (দেখুন ভিডিও)
মঙ্গলবারের পর আবারো সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সামিল হল ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ।আজ সকাল থেকেই ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপুরের পানিপুরায় সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালাচ্ছে। গত ৫ তারিখ বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয় এক জঙ্গি, গুলি বিনিময়ে দুই নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী মঙ্গলবার বান্দিপোরা জেলার চুন্টপাথরি বনাঞ্চলে একটি ঘেরাও এবং অনুসন্ধান অভিযান শুরু করলে সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা গুলি চালাতে থাকে। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে শুরু হয় গুলির লড়াই।
দেখুন আজ সকালে অভিযানের ভিডিও-
#WATCH | Indian Army and Jammu & Kashmir Police carry out anti-terror operation in Panipura of Sopore, in Baramulla district of
Visuals deferred by unspecified time pic.twitter.com/wtl2w20vGw
— ANI (@ANI) November 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 08:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

