Jammu And Kashmir: গত ২৪ ঘণ্টায় ২বার, জম্মু কাশ্মীরের ইদগাঁয়ের পর পুলওয়ামা, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক
- Read in
- বাংলা
সপ্তাহের শুরুতেই পুলওয়ামায় ফের গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সোমবার ১২.৪৫ নাগাদ পুলওয়ামায় এক পরিযায়ী শ্রমকিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গির। গুলি লাগতেই ঘটনাস্থলে মৃত্যু হয় উত্তরপ্রদেশের বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিকের। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় পরপর ২বার জঙ্গিরা গুলি চালায় উপত্যকায়। প্রথমে শ্রীনগরের ইদগাঁয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। যার জেরে সেনা বাহিনীর তরফেও পালটা গুলি চলে। যার জেরে এক জঙ্গি নিহত হয়। অন্যদিকে গোলাগুলির জেরে জম্মু কাশ্মীর পুলিশের এক কর্মী গুরুতর আহত হন। ফলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার পর ফের পুলওয়ামায় পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
#WATCH | J&K: Security tightened in Pulwama as terrorists fired upon one labourer in the Tumchi Nowpora area, who later succumbed to his injuries. pic.twitter.com/waq7XVKqfs
— ANI (@ANI) October 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2023 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

