Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৮, মৃত তিন পরিযায়ী শ্রমিকের জন্যে ক্ষতিপূরণের ঘোষণা নীতীশের
জম্মু ও কাশ্মীরের গন্ডেরবাল জেলার সোনমার্গে শনিবার রাতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে আট জনের। মৃতদের মধ্যে একজন চিকিৎসক বাকি সাত জন পরিযায়ী শ্রমিক।
সদ্য জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা ভোট মিটেছে। এরই মধ্যে রক্তক্ষয়ী হামলার সাক্ষী থাকল ভূ-স্বর্গ। শনিবার রাতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে আট জনের। মৃতদের মধ্যে একজন চিকিৎসক বাকি সাত জন পরিযায়ী শ্রমিক। জম্মু ও কাশ্মীরের গন্ডেরবাল জেলার সোনমার্গে সন্ত্রাসী হামলার দায় শিকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা টিআরএফ (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট)। মৃত সাত পরিযায়ী শ্রমিকের মধ্যে তিনজন বিহারের বাসিন্দা। সন্ত্রাসী হামলায় রাজ্যের তিন শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
ক্ষতিপূরণের ঘোষণা...
Bihar CM Nitish Kumar expressed his condolences at the demise of three labourers from the state in the terror attack that happened in Gagangir, Ganderbal (J&K) yesterday and announced an ex-gratia of Rs 2 lakh each for the kin of the deceased. pic.twitter.com/IdGzkfn8oj
— ANI (@ANI) October 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

