Jagannath Snan Yatra 2023: রথের আগে রবিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে ভক্তদের ঢল পুরীতে (দেখুন ভিডিও)
রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় । এদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ ধামে।
আজ ৪ঠা জুন রবিবার, জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্য তিথি। রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় । এদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ ধামে। এই দিন ১০৮ টি সোনার ঘটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন বিগ্রহকে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে ধোয়ানো হয় বিগ্রহ। কথিত আছে, এই পুণ্য স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয়, এরপর জ্বর আসে তিন ভাইবোনের। এই সময় বন্ধ থাকে মন্দির।
Puri turns sea of devotees for the grand bathing ceremony of Lord Jagannath, Lord Balabhadra and Devi Subhadra on the occasion of Deba Snana Purnima.#SnanaPurnima #SnanaJatra #SnanaYatra2023 #PuriJagannath #OTVNews #SnanaYatraWithOTV pic.twitter.com/mw2RTrh39G
— OTV (@otvnews) June 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

