BBC দিল্লি, মুম্বইয়ের অফিসে আয়কর হানা, মোদী তথ্যচিত্রের পাল্টা!
২০০২ গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বিবিসি-র তথ্যচিত্র নিয়ে দেশে বিতর্ক চলছে।
২০০২ গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বিবিসি-র তথ্যচিত্র নিয়ে দেশে বিতর্ক চলছে। বিবিসি-র মোদী নিয়ে তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারির করার দাবি উঠলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে। এবার বিবিসি-র ভারতের দুই অফিসে আয়কর হানা চালানো হল। আয়কর দফতরের কর্তাদের দেখা গেল বিবিসি-র দিল্লির কেডি মার্গ ও মুম্বইয়ের সান্তাক্রুজের অফিসে। আয়কর হানা চলাকালীন বিবিসি-র কর্মী, সাংবাদিকদের ফোন বাজেয়াপ্ত করা হয় বলে খবর।
বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে কেন্দ্রীয় আয়কর দফতরের কর্তারা হানা দিয়ে নানা ফাইল পরীক্ষা করলেন। মঙ্গলবার দুপুরে দিল্লি ও মুম্বইয়ে একযোগে ঘণ্টা দুয়েক আয়কর হানা চলে বলে জানা গিয়েছে।
দেখুন টুইট
Mumbai | Income Tax department surveys the BBC Studios office in Kalina, Santacruz, as per sources. pic.twitter.com/xlsAvnlIBG
— ANI (@ANI) February 14, 2023
দেখুন টুইট
JUST IN: IT raid at BBC’s Delhi office, monitors Mumbai premises; employees’ phones seized. pic.twitter.com/CgDNW6hPey
— ADV. ASHUTOSH J. DUBEY 🇮🇳 (@AdvAshutoshBJP) February 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

