ISRO: ডিসেম্বরে ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান গগনযানের পরীক্ষামূলক উড়ান, জানালেন ইসরো চেয়ারম্যান

ISRO: ডিসেম্বরে ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান গগনযানের পরীক্ষামূলক উড়ান, জানালেন ইসরো চেয়ারম্যান
Gaganyaan (Photo Credit: X@airnewsalerts)

ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন জানিয়েছেন – গগনযানের (India’s maiden manned space mission – Gaganyaan) প্রথম পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করা হয়েছে আগামী ডিসেম্বরে। গগনযানের পরীক্ষা নিরীক্ষা ভালোভাবে এগিয়ে চলেছে এবং এখন পর্যন্ত ৮০ শতাংশ বা প্রায় সাত হাজার ৭০০টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি দুই হাজার ৩০০টি পরীক্ষা মার্চের মধ্যে সম্পন্ন হবে। ইসরো-র অন্যান্য সাফল্য তুলে ধরে অধ্যাপক নারায়ণন (ISRO Chairman V. Narayanan) বলেন যে এ বছর এখন পর্যন্ত ১৯৬টি সাফল্য অর্জিত হয়েছে যার মধ্যে রয়েছে GLEX-2025 এবং একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক প্রপালশন ব্যবস্থাপনা । মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ৬ হাজার ৫০০ কিলোগ্রাম ওজনের যোগাযোগ উপগ্রহ ভারতীয় লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হবে। এ ছাড়াও আদিত্য L1 থেকে ১৩ টেরাবিট ডেটা বৈজ্ঞানিকদের সরবরাহ করা হয়েছে।

গগনযানের প্রথম পরীক্ষামূলক উড়ান ডিসেম্বরে-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 22, 2025 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).