AAP: দিল্লিতে কেজরির বিপর্যয়ের আঁচ পঞ্জাবের আপ সরকারে! মুখ্যমন্ত্রী বদলের জল্পনা

দিল্লি বিধানসভা ভোটে মহাবিপর্যয়ের হারের পর কেজরিওয়ালের দলের ভিত নড়ে গিয়েছে।

AAP: দিল্লিতে কেজরির বিপর্যয়ের আঁচ পঞ্জাবের আপ সরকারে! মুখ্যমন্ত্রী বদলের জল্পনা
Arvind Kejriwal (Photo Credit: X)

২০২২ সালে বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর পঞ্জাবে প্রথমবার সরকার গড়েছিল আম আদমি পার্টি। দিল্লির পর পঞ্জাবে সরকার গড়ে তখন কার্যত সাফল্যের সপ্তম স্বর্গে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু পঞ্জাবে ক্ষমতায় থাকলেও এটা সবার জানা কথা ছিল, কেজরিওয়ালের দলের স্তম্ভ দিল্লিতেই ছিল। সেই স্তম্ভই ভেঙে পড়ায়, পঞ্জাবে আপ সরকার বড় প্রভাব পড়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশ পঞ্জাবে কয়কেজন আপ বিধায়ক কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও ১১৭ সদস্যের পঞ্জাবে বিধানসভায় আপের ৯২ জন বিধায়ক থাকায় সরকার পড়ার সমস্যা নেই। কিন্তু জোর জল্পনা, দলীয় বিধায়কদের একাংশের দাবি মেনে কেজরিওয়াল পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেবেন ভগবন্ত মান-কে। এমনও শোনা যাচ্ছে আগামী সপ্তাহে পঞ্জাবের বিধায়কদের নিয়ে বসছেন কেজরি।

পঞ্জাবে মুখ্যমন্ত্রী বদল করা হবে, দাবি দিল্লির বিজেপি বিধায়কের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2025 10:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).