CBDT Notification: আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একদিন বৃদ্ধি করল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (Central Board of Direct Taxes ) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একদিন অর্থাৎ আজ পর্যন্ত বাড়িয়েছে। গতকাল গভীর রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আয়কর দপ্তরের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাত ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হয়।আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন প্রথমে ধার্য হয়েছিল ৩১ শে জুলাই। পরে তা বাড়িয়ে করা হয় ১৫ ই সেপ্টেম্বর। আয়কর দপ্তর (Income Tax India) সূত্রে আরও জানা গেছে, ২০২৫-২৬ বর্ষে ৭ কোটিরও বেশি আয়কর রিটার্ন ইতোমধ্যেই দাখিল করা হয়েছে।
KIND ATTENTION TAXPAYERS!
The due date for filing of Income Tax Returns (ITRs) for AY 2025-26, originally due on 31st July 2025, was extended to 15th September 2025.
The Central Board of Direct Taxes has decided to further extend the due date for filing these ITRs for AY… pic.twitter.com/jrjgXZ5xUs
— Income Tax India (@IncomeTaxIndia) September 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 16, 2025 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

