IndiGo: আবু ধাবি থেকে দিল্লি এল না, ম্যাসকটে ঘুরে গেল ইন্ডিগোর বিমান, দেখুন কী হল

IndiGo: আবু ধাবি থেকে দিল্লি এল না, ম্যাসকটে ঘুরে গেল ইন্ডিগোর বিমান, দেখুন কী হল
Representational Image (Photo Credits: Wikimedia Common)

আবু ধাবি (Abu Dhabi) থেকে দিল্লির (Delhi) দিকে রওনা হওয়ার পর, ভারতের (India) পরিবর্তে সেই বিমান গেল ম্যাসকটে। ইন্ডিগোর (IndiGo) ১৪০৬ নম্বরের একটি বিমান আবু ধাবি থেকে দিল্লির দিকে উড়ে যাওয়ার সময় সেখানে টেকনিকাল সমস্যা দেখা দেয়। যার জেরে ইন্ডিগোর বিমানটিকে ম্যাসকটে নিয়ে যাওয়া হয়। ম্যাসকটে নিয়ে যাওয়ার পর সেখানে যাত্রীদের জন্য যেমন হোটেলের ব্যবস্থা করা হয়,তেমনি খাওয়াদাওয়ার ব্যবস্থাও হয়। এরপর যাত্রীদের যাতে পরের বিমানে ভারতে ফেরানো যায়, ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে করা হয় সেই ব্যবস্থা। যে অসুবিধার মধ্যে যাত্রীদের পড়তে হয় হঠাৎ করে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়।

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).