India's Overall Export Report: ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতের রপ্তানির পরিমাণ টপকে যাবে ২০২২-২৩ এর রেকর্ডকে (দেখুন রিপোর্ট)

India's Overall Export Report: ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতের রপ্তানির পরিমাণ টপকে যাবে ২০২২-২৩ এর রেকর্ডকে (দেখুন রিপোর্ট)
Overall Export Report Photo Credit: Twitter@airnewsalerts

২০২৩-২৪ আর্থিক বছরে সার্বিকভাবে ভারতের রপ্তানির পরিমাণ গত বছরের সর্ব্বোচ্চ রেকর্ড অতিক্রম করে ৭৭৬ দশমিক ৬৮ বিলিয়ান ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। নভেম্বর মাসের রিপোর্টে ২০২৩-এর এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে পণ্য ও পরিষেবা সহ ভারতের মোট রপ্তানির পরিমাণ ধরা হয়েছিল  ৪৩৭.৫৪ বিলিয়ন ডলার। ২০২২-এ ওই একই সময়ের থেকে যা ছিল ১.৬১ শতাংশ কম। কিন্তু বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিতে দেখা গেছে ২০২২-২৩ আর্থিক বছরে রপ্তানির পরিমাণ ছিল ৭৭৬ দশমিক ৪০ বিলিয়ান ডলার।যা এই আর্থিক বর্ষে অনেকটাই বেশি।

শিল্প মন্ত্রক আরও বলেছে, সামগ্রিকভাবে ২০২৩-২৪ আর্থিক বছরে আমদানির পরিমাণ  ৮৫৪ দশমিক ৮০ ডলার বিলিয়ানে পৌঁছাবে। যার ফলে  মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ হবে ৩৫ দশমিক ৭৭ শতাংশ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).