Indian Government Threatened Twitter: কৃষক আন্দোলনের সময় সরকারের হুমকির মুখে টুইটার, জানালেন টুইটার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি
এমনকি ডরসি উল্লেখ করেছেন যে একাউন্ট ব্লক না করায় ভারত সরকার টুইটারকে ক্রমাগত চাপ দিয়ে গেছে। যার মধ্যে দেশের মাটিতে টুইটার প্ল্যাটফর্মটিকে বন্ধ করে দেওয়ার হুমকি, কর্মচারীদের বাড়িতে অভিযান চালানো এবং টুইটার অফিসগুলি বন্ধ করে দেওয়ার মত কথাবার্তাও ছিল।
কৃষক আন্দোলনকে প্রতিহত করতে কেন্দ্র সরকারের হুমকির মুখে পড়তে হয়েছিল টুইটারকে। একথা জানালেন স্বয়ং টুইটার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি বলেন কৃষক আন্দোলন চলাকালীন কৃষকদের বিক্ষোভ এবং সরকারের প্রতি সমালোচনা প্রকাশকারী অ্যাকাউন্টগুলিকে ব্লক করার জন্য টুইটার ভারতের কাছ থেকে অসংখ্য অনুরোধ পেয়েছে। এমনকি ডরসি উল্লেখ করেছেন যে একাউন্ট ব্লক না করায় ভারত সরকার টুইটারকে ক্রমাগত চাপ দিয়ে গেছে। যার মধ্যে দেশের মাটিতে টুইটার প্ল্যাটফর্মটিকে বন্ধ করে দেওয়ার হুমকি, কর্মচারীদের বাড়িতে অভিযান চালানো এবং টুইটার অফিসগুলি বন্ধ করে দেওয়ার মত কথাবার্তাও ছিল। ডরসি হতাশ হয়ে বলেছেন যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এই পদক্ষেপগুলি ঘটছে, সেগুলো ভেবেই তাঁর খারাপ লাগছে। দেখুন কি বলেছেন তিনি-
Mother of Democracy - Unfiltered
"During farmer protest, Modi govt pressurized us and said we will shut down your offices, raid your employees' homes, which they did if you don’t follow suit."
- Jack Dorsey, former Twitter CEO pic.twitter.com/tOyCfyDWcz
— Srinivas BV (@srinivasiyc) June 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 13, 2023 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

