Indian Fishermen Arrested: আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘনের দায়, তিনটি মাছ ধরার ট্রলার ও ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার শ্রীলঙ্কার নৌবাহিনীর

মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই গ্রেপ্তারের নিন্দা জানানো হয় এবং কোন বড় জরিমানা ছাড়া তাদের অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

Indian Fishermen Arrested: আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘনের দায়, তিনটি মাছ ধরার ট্রলার ও ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার শ্রীলঙ্কার নৌবাহিনীর
Sri Lankan Navy Arrested 34 indian (Photo Credit: X@airnews_kolkata)

দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে শ্রীলংকার নৌবাহিনী গ্রেপ্তার করেছে। বেআইনিভাবে মাছ ধরার জন্য তারা তিনটি ট্রলার আটক করেছে। ২৫ এবং ছাব্বিশে জানুয়ারি এই মৎস্যজীবীদের ধরা হয় বলে জানা গেছে। রামানাথাপুরম ফিশারিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, শ্রীলঙ্কার নৌ বাহিনী, আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘনের দায়ে তিনটি মাছ ধরার ট্রলারকে আটক করেছে।এর আগে ভারতীয় হাই কমিশন জানিয়েছিল,শ্রীলংকার জলসীমায় চোরাশিকারের জন্য যে ৪১ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের দেশে পাঠানো হয়েছে। মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই গ্রেপ্তারের নিন্দা জানানো হয় এবং কোন বড় জরিমানা ছাড়া তাদের অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).