Indian Fans Celebrating Afghanistan Win: আফগানদের ব্রিটিশ বধ, উদযাপনে ভারতীয় ক্রিকেট ভক্তরা (দেখুন ভিডিও)
রবিবার ১৫ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড এবং আফগানিস্তান। সবাইকে অবাক করে দিয়ে এই ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে এটি ইংল্যান্ডের দ্বিতীয় পরাজয়। আফগানিস্তান প্রথমবারের মতো একটি টেস্ট খেলতে থাকা দলকে হারিয়েছে বিশ্বকাপের মত বড় মঞ্চে। বর্তমানে তিন ম্যাচে একটি জয়ে আফগানিস্তানের পয়েন্ট ২।
গতকালের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১০ উইকেট হারিয়ে ২৮৪ রান করে। জবাবে ইংল্যান্ড দল গুটিয়ে যায় ২১৫ রানে। আফগানিস্তানের এই জয়ে ভারতীয় ক্রিকেট ভক্তদের অরুণ জেটলি স্টেডিয়ামে জয় উদযাপন করতে দেখা যায়। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Indian fans celebrating the victory of Afghanistan at the Arun Jaitley Stadium.pic.twitter.com/vVJBaWQRcS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 16, 2023 09:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

