IAF Helicopter Emergency Landing: প্রশিক্ষণের সময়ে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের জরুরি অবিতারন

জানা যাচ্ছে, নিয়মিত প্রশিক্ষণের সময়ে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ভারতীয় বিমান বাহিনীর অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার। যার ফলে চালক তড়িঘড়ি জরুরি অবতারণ করান হেলিকপ্টারটির।

IAF Helicopter Emergency Landing: প্রশিক্ষণের সময়ে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের জরুরি অবিতারন
IAF Helicopter Emergency Landing in Saharanpur (Photo Credits: X)

IAF Helicopter Emergency Landing:  শুক্রবার উত্তরপ্রদেশের সাহারানপুর (Saharanpur) জেলার যমুনা নদীর তীরবর্তী চিলকানা গ্রামে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারটিরকে জরুরি অবতারণ করাতে হয়। জানা যাচ্ছে, নিয়মিত প্রশিক্ষণের সময়ে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ভারতীয় বিমান বাহিনীর অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার। যার ফলে চালক তড়িঘড়ি জরুরি অবতারণ করান হেলিকপ্টারটির। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। হেলকপ্টারে থাকা দুই পাইলট নিরাপদে আছেন এবং এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হেলিকপ্টারটিকে পুনরায় সাহারানপুর বিমান ঘাঁটিতে (Saharanpur Air Base) ফিরিয়ে আনা হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতারণ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2025 07:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).