Jammu & Kashmir: বিয়েবাড়িতে খেতে গিয়ে মৃত ২ শিশু, অসুস্থ কমপক্ষে ৯ জন, তদন্তে পুলিশ
বিয়েবাড়িতে খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য মানুষ। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের উধমপুরের সত্যলতা গ্রামে।
বিয়েবাড়িতে খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য মানুষ। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের উধমপুরের (Udhampur) সত্যলতা গ্রামে। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে এলাকার কয়েকটি বাচ্চা খেতে গিয়েছিল। আর সেই খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে ৯ জন শিশু। এদের মধ্যে দুজনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। বাকিদের ভর্তি করা হয় উধমপুর জেএমসিতে। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের জেএমসি জম্মুতে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ফুড পয়জনিংয়ের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন শিশুরা। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
Udhampur, J&K: In Satyalata village several people fell ill after a wedding meal. Nine children were treated at GMC Udhampur, two were referred to GMC Jammu, and two died. The illness was attributed to food poisoning. pic.twitter.com/rnv12rGuH3
— IANS (@ians_india) August 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 08:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

