Priyanka Gandhi Vadra: গত তিন বছরে মধ্যপ্রদেশে বিজেপি সরকার মাত্র ২১টি সরকারী চাকরি দিয়েছে, দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

মধ্যপ্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ আনলেন রাজীব-সোনিয়া কন্যা। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ২২০ মাসের সরকারে ২২৫টি দুর্নীতি হয়েছে বলে প্রিয়াঙ্কা অভিযোগ করেন।

Priyanka Gandhi Vadra: গত তিন বছরে মধ্যপ্রদেশে বিজেপি সরকার মাত্র ২১টি সরকারী চাকরি দিয়েছে, দাবি প্রিয়াঙ্কা গান্ধীর
Photo Credits: ANI

মধ্যপ্রদেশের জবলপুর থেকে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা ( Priyanka Gandhi Vadra)। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলে দলকে জেতানোর নেপথ্য নায়িকা প্রিয়াঙ্কা মধ্যপ্রদেশেও আক্রমণাত্মক ভূমিকায় নামলেন। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ আনলেন রাজীব-সোনিয়া কন্যা। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের ২২০ মাসের সরকারে ২২৫টি দুর্নীতি হয়েছে বলে প্রিয়াঙ্কা অভিযোগ করেন।

মহাকাল লোক মন্দিরে মূর্তি ভাঙার পিছনে বিজেপির হাত রয়েছে দাবি করে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, ওরা ভগবানকেও ছাড়ে না। গত ৩ বছরের রাজ্যে শিবরাজ সিংয়ের বিজেপি সরকার মাত্র ২১টি সরকারী দিয়েছে বলেও কংগ্রেসের জনসভায় দাঁড়িয়ে অভিযোগ করেন প্রিয়াঙ্কা গান্ধী।

দেখুন ভিডিয়ো

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 12, 2023 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).