IMD Forecast: উত্তর ভারতে তীব্র শৈত্যপ্রবাহ, ৫ দিনে পরিবর্তন হবেনা মধ্য ও পূর্ব ভারতের তাপমাত্রায়; পূর্বাভাসে জানাল আই এম ডি
আজ হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। এছাড়া দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়ও আজ রাত ও সকালের সময় ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অফিস আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসিমা এবং পুদুচেরিতে বজ্রবিদ্যুৎ এবং বজ্রঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
মৌসম ভবন(IMD) এর মতে, আগামী ৫ দিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।তবে আগামী দুইদিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া বিভাগের তরফে আগামী 2 দিনের মধ্যে পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
The IMD predicts light to heavy rainfall in several parts of India, while cold waves continue to grip many regions.@eriknjoka brings you this report
Watch more at https://t.co/dm7SyC01cG#IMD #WeatherReport pic.twitter.com/74fStwNA0r— WION (@WIONews) December 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

