President Droupadi Murmu: মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জোরে সওয়াল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

দেশের ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্য়ে ভাষণে নারীশক্তির হয়ে সওয়াল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

President Droupadi Murmu: মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জোরে সওয়াল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
ফাইল ফটো (Photo: ANI)

দেশের ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্য়ে ভাষণে নারীশক্তির হয়ে সওয়াল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলেও সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌদী মুর্মু।

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, " যেভাবে দেশে মহিলাদের আর্থিক ক্ষমতায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাতে আমি দারুণ খুশি। আর্থিক ক্ষমতায়ন মহিলাদের পরিবার ও সমাজে তাদের অবস্থান মজবুত করে। আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ জানাবো তারা যেন মহিলাদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেন। আমি আমার দেশের বোন ও মেয়েদের বলবো সব ধরনের চ্য়ালেঞ্জ সাহসের সঙ্গে পাড় করে জীবনে এগিয়ে যেতে। আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা বড় উদ্দেশ্য ছিল দেশের মহিলাদের উন্নয়ন ঘটানো।"

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2023 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).