Hyderabad Shocker: নিজের পছন্দের পাত্রকে বিয়ে না করায় ২০ বছরের মেয়েকে খুন করল মা

Hyderabad Shocker: নিজের পছন্দের পাত্রকে বিয়ে না করায় ২০ বছরের মেয়েকে খুন করল মা
Representational Image Photo Credits: Pixabay)

নিজের ২০ বছরের মেয়েকে খুন করল মা। গলা চেপে ধরে মেয়েকে খুন করে হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা জনগাম্মা। কী কারণে মেয়ে ভার্গবীকে তার মা খুন করে, সে বিষয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলে চমকে যাওয়া তথ্য উঠে আসে। যেখানে দেখা যায়, ভার্গবীকে নিজের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিতে চায় জনগাম্মা। কিন্তু মেয়ে রাজ হননি। নিজের পছন্দের পাত্রকে মেয়ে বাতিল করায়, জনগাম্মা রাগে ফেটে পড়েন। এরপরই জনগাম্মা ভার্গবীকে খুন করে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। যদিও মেয়ের মৃত্যুর পর তাকে আত্মহত্যা বলে চালোনোর চেষ্টা করে জনগাম্মা। তবে মৃত তরুণীর গলার দাগ দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর জিজ্ঞাসাবাদের সময় জনগাম্মা মেয়েকে খুনের কথা স্বীকার করে বলে খবর।

দেখুন ট্যুইট...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).