Himachal Pradesh: হিমাচলে নদীর রুদ্ররূপ, সন্তানকে নিয়ে জলের তোড়ে ভেসে গেলেন মা
জুলাইয়ের শেষদিকে প্রায় গোটা দেশ জুড়ে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে উত্তর থেকে দক্ষিণ কিংবা পশ্চিম, ভারতের প্রায় সব জায়গাতেই কোথাও মেঘ ভাঙা বৃষ্টি আবার কোথাও ধ্বস চোখে পড়ছে। এবার হিমাচল প্রদেশের কুলুতে ঘটল দুর্ঘটনা। বুধবার সকালে কুলুর পার্বতীর উপনদী ব্রক্ষ্মগঙ্গার পাশ দিয়ে যাওয়ার সময় জলের তোড়ে ভেসে যান দুজন। বছর ২৫ এর এক গৃহবধূ এবং তাঁর ছোট্ট সন্তানের ভেসে যাওয়ার খবর মিলতেই শুরু হয় উদ্ধার কাজ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হিমাচল প্রদেশের কুলু থেকে উদ্ধার করা যায়নি ওই মা এবং তাঁর সন্তানকে।
#WATCH | A 25-year-old woman & her minor son got washed away while passing by the side of Brahamganga tributary of Parvati river in Kullu, Himachal Pradesh today morning. Both are still untraceable: Ashutosh Garg, Deputy Commissioner, Kullu pic.twitter.com/4Y70skSGRs
— ANI (@ANI) July 28, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 28, 2021 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

