Himachal: হিমাচলপ্রদেশেব ম্যানগ্ল্যাড ভগবত রোডে ভূমিধ্বস, বন্ধ রাস্তা

ঘটনাস্থলে পৌছেছে উদ্ধারকারী দল, রাস্তা পরিষ্কার করার কাজ চলছে

Himachal: হিমাচলপ্রদেশেব ম্যানগ্ল্যাড ভগবত রোডে ভূমিধ্বস, বন্ধ রাস্তা

হিমাচলপ্রদেশে ম্যালগ্ল্যাড ভগবত রোডে ভূমিধ্বস। যার জেরে বন্ধ হয়ে গেল রাস্তা। যদিও ঘটনার জেরে এখনও পর্যন্ত কারোর প্রাণ যায়নি বলে জানা গেছে। ভূমিধ্বসটি কিন্নুর এলাকার রামপুর ডিভিশনে কাছে ঘটেছে।

ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে ভূমিধ্বসের কারণে ওপর থেকে আসা পাথর বালি মাটি পড়ছিল রাস্তার দিকে এবং সেগুলিকে ভিডিও রেকর্ডিং করছিলেন উপস্থিত জনগনরা।

ঘটনাস্থলে পৌছেছে উদ্ধারকারী দল। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে বলে জানা গেছে।

প্রবল বৃষ্টির জেরে ভারতের পাহাড়ি এলাকাগুলিতে শুরু হয়েছে ভূমিধ্বস। যার ফলে কোথাও রাস্তা বন্ধ তো আবার কোথাও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষরা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 07, 2023 07:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).