Heatwave: হু হু করে চড়ছে তাপমাত্রা, ৪৪-এ তপ্ত ওড়িশা; জারি সতর্কতা
আগামী ৪ দিন ধরে পূর্ব ভারতে তাপপ্রবাহ (Heatwave) চলবে। আবহাওয়া দফতরের তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে। গোটা দেশের বিভিন্ন জায়গায় যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়ছে, তার মধ্যে ওড়িশা (Odisha) এবং বাংলার (West Bengal) তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানানো হয়। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ৪ দিন ধরে ওড়িশার বালাসোর, ভদ্রক, কটক, খুরদা নয়াগড়, ময়ূরভঞ্জ, সম্বলপুর, বোধ এবং নয়াগড়, কেওনঝড়, বালাঙ্গির, অঙ্গুল, জাজপুর, নুয়াপদা, নওরাংপুরে যেমন তাপ থাকবে অত্যধিক বেশি, তেমনি আদ্রতার প্রকোপে ক্রমাগত বাড়বে অস্বস্তি। সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিন ওড়িশায় তাপপ্রবাহের জেরে মানুষের অস্বস্তি ক্রমাগত বাড়বে বলে জারি করা হয় সতর্কতা।
আরও পড়ুন: Weather Update For Heatwave: তাপমাত্রা থাকবে ৪৪-এর আশপাশে, বাংলা, ওড়িশায় চরম তাপপ্রবাহের সতর্কতা
দেখুন ট্যুইট...
Heat wave Warning issued at 930 hrs IST, date : 22th April 2024 for day1(during next 24 hours): Heat wave conditions very likely to prevail at one or two places in the districts of Balasore, Bhadrak, Cuttack, Khurda, Nayagarh, Mayurbhanj, Sambalpur, Boudh and Nayagarh, keonjhar,…
— DD News (@DDNewslive) April 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 22, 2024 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

