Gurugram Fire: গুরুগ্রামের বস্তি এলাকায় প্রকাণ্ড অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার ২০০-র বেশি কুঁড়েঘর
স্থানীয়রা জানাচ্ছেন, বেশিরভাগ বস্তিবাসীরাই ঘরের ভেতরে ছোট ছোট কাপড়ের দোকান চালাতেন। সেই সবই গিলে খেয়েছে বিধ্বংসী আগুন।
Gurugram Fire: সকাল সকাল হরিয়ানার গুরুগ্রামের বস্তি সাংঘাতিক অগ্নিকাণ্ড। গুরুগ্রামের বাসাই চকের কাছে ওই বস্তিতে কয়েকশো পরিবারের বাস। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা বস্তি এলাকা। চোখের সামনেই মাথা গোঁজার ঠাঁইকে দাউদাউ করে জ্বলতে দেখল বস্তিবাসীরা। শনিবার সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটের। বস্তি ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ২০০টির বেশি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, বেশিরভাগ বস্তিবাসীরাই ঘরের ভেতরে ছোট ছোট কাপড়ের দোকান চালাতেন। সেই সবই গিলে খেয়েছে বিধ্বংসী আগুন। গুরুগ্রামের বাসাই চকে প্রকাণ্ড অগ্নিকাণ্ডের সেই চিত্র রীতিমত ভয় ধরানোর মতই ছিল। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
প্রকাণ্ড আগুনে দাউদাউ করে জ্বলছে বস্তিঃ
VIDEO | Haryana: Fire engulfs several huts at Basai Chowk, Gurugram. More details awaited.
(Full video available on PTI Videos- https://t.co/n147TvqRQz) pic.twitter.com/kh97yiJ9oc
— Press Trust of India (@PTI_News) March 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 29, 2025 09:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

