Gujarat: সুরাটে তৃতীয় তলার বাড়ির বারান্দা থেকে পড়ে আহত কিশোরী, প্রতিবেশীরা নিয়ে গেল হাসপাতালে (দেখুন মর্মান্তিক ভিডিও)

ভিডিওতে দেখা যায় রাস্তায় কয়েকজন চেয়ারে বসে আছেন। হঠাৎই ওপর থেকে মেয়েটি রাস্তার ওপর এসে পড়ে। সংবাদ সূত্রের খবর যোগীচকের তুলসী রো হাউসের কাছে তৃতীয় তলার একটি বাড়ি থেকে পড়ে যায় ওই মেয়েটি। মেয়েটি উলটে পড়ে যাওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Gujarat: সুরাটে তৃতীয় তলার বাড়ির বারান্দা থেকে পড়ে আহত কিশোরী, প্রতিবেশীরা নিয়ে গেল হাসপাতালে (দেখুন মর্মান্তিক ভিডিও)
Girl suddenly falls from 3rd floor balcony Photo Credit: Twitter@sirajnoorani

সুরাটে  আচমকা ঘটে গেল এক দুর্ঘটনা। বাড়ির তিন তলা থেকে উল্টে পড়ে গুরুতরভাবে আহত হল এক মেয়ে। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী তার মাও ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন। পুরো ঘটনাটি ওই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আহত তরুণীকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিডিওতে  দেখা যায় রাস্তায় কয়েকজন চেয়ারে বসে আছেন। হঠাৎই ওপর থেকে মেয়েটি রাস্তার ওপর এসে পড়ে। সংবাদ সূত্রের খবর যোগীচকের তুলসী রো হাউসের কাছে তৃতীয় তলার একটি বাড়ি থেকে পড়ে যায় ওই মেয়েটি। মেয়েটি উলটে পড়ে যাওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর তার মাও ঘটনাস্থলে উপস্থিত হন এবং এতটাই ব্যথিত হন যে তিনি তার মেয়ের অবস্থা দেখে অজ্ঞান হয়ে যান। তারপর পাড়ার লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 01, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).