Gujarat Rain: টানা বৃষ্টিতে প্লাবিত গুজরাট, নদীর চেহারা নেওয়া রাস্তার জল ঠ্যাঙিয়ে চলছে গরু, গাড়ি

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, বৃষ্টি অন্ততপক্ষে ৬৫ জনের প্রাণ কেড়েছে সে রাজ্যে। বর্ষার জলে প্লাবিত গুজরাটের বিস্তীর্ণ এলাকা।

Gujarat Rain: টানা বৃষ্টিতে প্লাবিত গুজরাট, নদীর চেহারা নেওয়া রাস্তার জল ঠ্যাঙিয়ে চলছে গরু, গাড়ি
Gujarat Rain (Photo Credits: ANI)

Gujarat Rain: একটানা প্রবল বৃষ্টির জেরে বেহাল দশা গুজরাটের। রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়েছে। ঘরছাড়া হয়ে শরণার্থী শিবিরে আশ্রায় নিতে হয়েছে বহু মানুষকে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, বৃষ্টি অন্ততপক্ষে ৬৫ জনের প্রাণ কেড়েছে সে রাজ্যে। বর্ষার জলে প্লাবিত গুজরাটের বিস্তীর্ণ এলাকা। সোমবার গুজরাটের নাদিয়াদ শহরের একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, অবরাম বৃষ্টিতে জলের তোলায় রাস্তাঘাট। নদীর চেহারা নেওয়া রাস্তার জল পেরিয়ে হেঁটে চলেছে গরু। জল ঠ্যাঙিয়ে সপ্তাহের প্রথমদিন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অফিসযাত্রী, স্কুল পড়ুয়ারা।

আরও পড়ুনঃ পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে অটো চালকের সঙ্গে বচসা, হৃদরোগে মৃত্যু শিবসেনা জেলা সভাপতির ছেলের

দেখুন বৃষ্টিতে প্লাবিত গুজরাটের চিত্র...  

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 29, 2024 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).