Gujarat Rain: সুরাটের রাস্তা যেন আস্ত পুকুর, বৃষ্টির মধ্যেই খুদেদের জলকেলি
গ্রীষ্মের জল সঙ্কট বর্ষায় জলোচ্ছ্বাসের আকার নিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে, দরকার ছাড়া যেন কেউ বাড়ি থেকে বের না হয়।
Gujarat Rain: সুরাটের রাস্তা তো নয় যেন আস্ত পুকুর। গ্রীষ্মের তীব্র গরম থেকে মুক্তির আশায় বর্ষার পথ চেয়ে বসেছিল দেশবাসী। কিন্তু সেই বর্ষাই এল ভয়াবহ রূপ নিয়ে। গুজরাট, উত্তরাখণ্ড, দিল্লি, মহারাষ্ট্র, অসম, কেরল, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত একপ্রকার বন্যা পরিস্থিতির শিকার। গুজরাটের সুরাটের (Surat) একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির জেরে আশেপাশের নদীর জলস্তর বেড়ে রাস্তা পুকুরের চেহারা নিয়েছে। রাস্তায় তৈরি হওয়া বৃষ্টির জলের সেই পুকুরে নেমে জলকেলি করছে একদল কিশোর। টানা ভারী বৃষ্টির জেরে গুজরাটের (Gujarat Rain) বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকান বাজার সমস্ত কিছুই জলের তলায়। গ্রীষ্মের জল সঙ্কট বর্ষায় জলোচ্ছ্বাসের আকার নিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে, দরকার ছাড়া যেন কেউ বাড়ি থেকে বের না হয়।
সুরাটের রাস্তা যেন আস্ত পুকুর...
#WATCH | Severe waterlogging witnessed amid heavy downpour in Gujarat's Surat.
Police make announcements and appeal to people not to step out of their houses unnecessarily pic.twitter.com/8tZlXrtYr7
— ANI (@ANI) July 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

