Gujarat Heavy Rain: মুষলধারে বৃষ্টি গুজরাটের বিস্তীর্ণ এলাকায়, জলাশয় উপচে ভাসছে গান্ধীনগর-সহ বহু শহর
গুজরাটের গান্ধীনগরের অবস্থাও বেহাল। প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক অংশ।
Gujarat Heavy Rain: মুষলধারে বৃষ্টিতে ভাসছে গুজরাটের বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টির জেরে বোটাদ জেলার গাধাদা জলে ভাসছে। জলাশয় উপচে গিয়ে জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে শহর এবং গ্রামাঞ্চল। প্লাবিত হয়েছে গাধাদার বিস্তীর্ণ অঞ্চল। রাস্তাঘাট জলমগ্ন হওয়ার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে এলাকাবাসীরা। প্রয়োজন ছাড়া স্থানীয় লোকজনকে ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন। গুজরাটের গান্ধীনগরের অবস্থাও বেহাল। প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক অংশ।
প্লাবিত হয়েছে গাধাদার বিস্তীর্ণ অঞ্চলঃ
#WATCH | Gujarat: Areas in urban and rural Gadhada in Botad district flooded as waterbodies overflow due to heavy rainfall. pic.twitter.com/qchMaRnmLD
— ANI (@ANI) June 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2025 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

