Golden Tiger Seen In Kaziranga National Park: কাজিরাঙ্গার জঙ্গলে হঠাৎ দেখা মিলল বিরল প্রজাতির সোনালি বাঘের, উচ্ছ্বসিত পর্যটকরা

Golden Tiger Seen In Kaziranga National Park: কাজিরাঙ্গার জঙ্গলে হঠাৎ দেখা মিলল বিরল প্রজাতির সোনালি বাঘের, উচ্ছ্বসিত পর্যটকরা
Golden Tiger at Kajiranga (Photo Credit: X@News18India)

গত ৪ ডিসেম্বর (বুধবার) বিকেলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোহরা রেঞ্জে জঙ্গল সাফারিতে গিয়েছিল পর্যটকদের একটি দল। সেখান থেকে ফেরার পথে পর্যটকদের গাড়ির সামনে চলে এল বিরল প্রজাতির একটি গোল্ডেন টাইগার বা সোনালি বাঘ। হেঁটে যাওয়ার সময় পর্যটকদের দিকে একবার ফিরেও তাকায় সেটি। এত কাছ থেকে সোনালি বাঘের দেখা পাওয়ায় খুশি পর্যটকরা। সোনালি বাঘের হাঁটাচলা, ফিরে তাকানোর ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বছরে হাতে গুনে দু'-একবার বিরল প্রজাতির সোনালি বাঘের দেখা মেলে, সেখানে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বছর শেষে দেখা মিলল বিরল সোনালি বাঘের। যা অত্যন্ত বিরল ঘটনা।জেনেটিক পরিবর্তনের কারণে এই প্রজাতির বাঘের গায়ে কালো দাগ থাকে না, এমনকি কমলা রঙটাও কিছু সময়ের পর ফ্যাকাশে হয়ে যায়। তাই সোনালি রঙের দেখতে লাগে এই বাঘকে।

গোটা বিশ্বে বর্তমানে গোল্ডেন টাইগার বা সোনালি বাঘের সংখ্যা দশ হাজার। যার মধ্যে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে চারটি সোনালি বাঘ রয়েছে। ২০২৪ সালে জানুয়ারি মাসে একটি সোনালি বাঘের দেখা পাওয়া গিয়েছিল।

২০২৪ সালের সোনালি বাঘের ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 05, 2024 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).